ইউসিবিএলের এজিএম ১৭ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ইউসিবিএলের এজিএম ১৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হবে। এজিএম সম্পর্কিত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ২ মার্চ ইউসিবিএলের পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।