ইউসিবিএলের এমডি কৃতী ব্যাংকার নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া ‘কৃতী ব্যাংকার-২০১০’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ দুটি প্রতিষ্ঠানের উদ্যোগে বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি জুরি বোর্ড শাহজাহান ভূঁইয়াকে ২০১০ সালের শ্রেষ্ঠ ব্যাংকার হিসেবে নির্বাচিত করেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে শাহজাহান ভূঁইয়ার হাতে এ সম্মাননা তুলে দেন। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হুমায়ুন কবির।