প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) গত মঙ্গলবার ব্যাংকের করপোরেট কার্যালয়ে ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট প্রদান ও ডেবিট কার্ডের মাধ্যমে ই-কমার্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। ব্যবহারের ওপর ভিত্তি করে ব্যাংকের গ্রাহকেরা রিওয়ার্ড পয়েন্ট পাবেন, যা তাঁরা গিফট ভাউচার হিসেবে খরচ করতে পারবেন। এ ছাড়া ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট কার্ডও ব্যবহার করা যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি