ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ আলী। এর আগে তিনি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) এবং তারও আগে শাহজালাল ইসলামী ব্যাংকে একই পদে দায়িত্ব পালন করেন।মুহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৭ সালে সোনালী ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবনের যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট লিমিটেড (বর্তমানে এনসিসি ব্যাংক), স্ট্যান্ডার্ড ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে মুহাম্মদ আলী বিভিন্ন সময়ে শাখাপ্রধানসহ ঋণ, ট্রেজারি, মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বৈদেশিক মুদ্রা বিনিময়, সাধারণ ব্যাংকিং এবং আর্থিক প্রশাসনেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।