ইউসিবিএলের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ হাশেম, শরিফ জহির
এম এ হাশেম, শরিফ জহির

এম এ হাশেম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান এবং শরিফ জহির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি তাঁদের নির্বাচিত করা হয়। এম এ হাশেম একজন সাবেক সাংসদ।তিনি পারটেক্স গ্রুপ এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান। শরিফ জহির অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ন্যাশনাল ফিন্যান্সের ভাইস চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।