ইউসিবিএলের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতারুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন শওকত আজিজ রাসেল। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের নির্বাচিত করা হয়।আখতারুজ্জামান চৌধুরী ইউসিবির একজন উদ্যোক্তা পরিচালক। তিনি বর্তমানে পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান। তিনি জনতা ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেন।শওকত আজিজ পারটেক্স হোল্ডিংস, আম্বর কটন মিলস, পারটেক্স রোটর স্পিনিং মিলস, পারটেক্স ডেনিম, ঢাকাকম, পারটেক্স সুগার মিলস, পারটেক্স রোটর মিলস, পারটেক্স এনার্জি, পারটেক্স স্পিনিং মিলস, রুবেল স্টিল মিলস, রাসেল স্টিল মিলস, সেনট্রাম লি., পারটেক্স অ্যাগ্রোকেয়ার, পারটেক্স বোর্ড মিলস, ঢাকা এফএম প্রভৃতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি।