ইউসিবিএলের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক এম এ সবুর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ইউসিবিএলের উদ্যোক্তা এম এ সবুর তাঁর কাছে থাকা প্রতিষ্ঠানের এক কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ২০৪টি শেয়ারের মধ্যে এক লাখ ১৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রি করতে চান। তিনি বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করতে আগ্রহী।