ইউসিবিএলের বিশ লাখ শেয়ার কেনার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান এবং মো. তানভীর খান প্রত্যেকে প্রতিষ্ঠানটির দশ লাখ করে মোট বিশ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম খানের কাছে বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মোট ৯৩ লাখ দুই হাজার এবং মো. তানভীর খানের কাছে ৪৫ লাখ ৬০ হাজার ৮২৫টি শেয়ার আছে। তাঁরা আগামী ২১ মের মধ্যে স্টক এক্সচেঞ্জের সম্মতিক্রমে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) আরও বিশ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।