ইউসিবিএলের ব্যবসা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বার্ষিক ব্যবসা সম্মেলন গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ হাসেম। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শরিফ জহির, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান লে. জে. (অব.) আবু তায়েব মুহাম্মদ জহিরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।