ইউসিবিএলের সঙ্গে বিএসআরএমের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) বিএমআরই প্রকল্পের ২৮০ কোটি টাকার তহবিল সংগ্রহে নেতৃত্ব দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।এ লক্ষ্যে ইউসিবিএল ও বিএসআরএমের মধ্যে সম্প্রতি একটি শর্তপত্র (টার্মশিট) স্বাক্ষরিত হয়েছে। ইউসিবিএলের এমডি এম শাহজাহান ভূঁইয়া এবং বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী এই শর্তপত্রে স্বাক্ষর করেন। এ সময় ইউসিবিএলের এএমডি শফিকুল আলম ও এম শহিদুল ইসলাম; ডিএমডি মামুন উর রশিদ, শাহেদ জালাল চৌধুরী ও মির্জা মাহমুদ রফিকুর রহমান; এসভিপি এ এস এম আরিফ এবং বিএসআরএম গ্রুপের ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট তপন কে পোদ্দার, শেখর রঞ্জন কর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।