প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আখতার মতিন চৌধুরী। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারি আখতার মতিন বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি বর্তমানে নুভিস্তা ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। ইউসিবির পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান প্রমুখ। বিজ্ঞপ্তি