ইউসিবির অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক যোগ দেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আবদুল মুহাইমেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু আবদুল্লাহ, মো. তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিল উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক পরিসেবার উন্নয়ন ও কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।