প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ওয়েলকাম প্যাক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট শাখায় ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এর উন্মোচন করেন। ওয়েলকাম প্যাক হলো ব্যাংকের রিটেইল গ্রাহকদের জন্য প্রবর্তিত অ্যাকাউন্ট ওপেনিং কিট, যার মধ্যে রয়েছে ডেবিট কার্ড, পিন ও চেক বই। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং এ ই আব্দুল মুহাইমেন। বিজ্ঞপ্তি।