ইউসিবির চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউসিবির চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা ও মুদ্রা পাচার প্রতিরোধ প্রশিক্ষণে উপস্থিত কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি
ইউসিবির চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা ও মুদ্রা পাচার প্রতিরোধ প্রশিক্ষণে উপস্থিত কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা ও মুদ্রা পাচার রোধ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবস্থাপকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।
ইউসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসায়িক পর্যালোচনা সভায় ইউসিবির ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক পরিষেবার উন্নয়ন ও কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় আলোচিত হয়। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা ইউসিবির সাফল্যের অগ্রগতি ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তাঁদের মতামত দেন।
উক্ত ব্যবসায়িক পর্যালোচনা সভা ও প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আবদুল মুহাইমেন। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার, চট্টগ্রাম অঞ্চলের ইউসিবির বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।