ইউসিবির ডিএমডি হলেন আরিফ কাদরী

আরিফ কাদরী
আরিফ কাদরী

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নতুন উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন আরিফ কাদরী। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে ডিএমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। ৩১ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন আরিফ কাদরী ১৯৮৪ সালে তৎকালীন আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে আল-বারাকা, ওয়ান ও মেঘনা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আরিফ কাদরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের মহাসচিব। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি