প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সোহরাব মুস্তাফা ও গোলাম আওলিয়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে দুজনই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ছিলেন। সোহরাব মুস্তাফা ১৯৮৩ সালে সিটি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালের জুনে তিনি ইউসিবিতে যোগ দেন। এর আগে তিনি সিটি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক ও প্রাইম ব্যাংকে ছিলেন। গোলাম আওলিয়া ১৯৮৩ সালে ইউসিবিতে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। এরপর তিনি ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তি