প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসকো ও ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক আনিসুজ্জামান চৌধুরী। প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়। এ ছাড়া নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল। জে কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউসিবি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি