ইউসিবির নতুন লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করে ইউসিবি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করে ইউসিবি।

লোগো পরিবর্তন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ১৭ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করে সংস্থাটি।

অনুষ্ঠানে চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার ও রফিকুন নবী ইউসিবির চেয়ারম্যান এম এ হাসেম, চেয়ারম্যান (এক্সিকিউটিভ কমিটি) আনিসুজ্জামান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর হাতে নতুন লোগোর স্কেচ তুলে দেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ হাসেম তাঁর বক্তৃতায় বলেন, গ্রাহকেরা উন্নত সেবায় ইউসিবির সঙ্গে থাকবেন। নতুন লোগোর গুরুদায়িত্ব ইউসিবি পরিবারের সবার। ব্যাংকের পরিচালকেরাও অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। (বিজ্ঞপ্তি)