প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) প্রধান কার্যালয়ে লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে গত সোমবার প্রবেশনারি অফিসার পরিচিতি অনুষ্ঠান হয়েছে। ইউসিবির চেয়ারম্যান এম এ সবুর অনুষ্ঠানের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি এবং লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল আলী আহাদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদ্য নিয়োগকৃত প্রবেশনারি অফিসাররা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি