প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গত সোমবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৬৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী। বিজ্ঞপ্তি