ইউসিবির বার্ষিক ব্যবসা সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের বার্ষিক ব্যবসায় সম্মেলন-২০১১ গতকাল রোববার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ হাসেম। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী এনামুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইউনুস আহমেদ ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খানসহ পরিচালকদের মধ্যে সাংসদ আখ্তারুজ্জামান চৌধুরী, এম এ সবুর, এম এ কালাম, সাব্বির আহমেদ, শওকত আজিজ রাসেল, নুরউদ্দিন জাভেদ, সাইফুজ্জামান চৌধুরী, সুলতানা রেজিয়া বেগম, শরিফ জহির, রিয়াদ জাফর চৌধুরী, তানভীর খান, আহমেদ আরিফ বিল্লা, ইমরান আহমেদ, নাসিম কালাম, বজল আহমেদ, কামরুন নাহার, সেতারা বেগম ও নুরুল ইসলাম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।