ইউসিবির বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০১৬ গত বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ হাসেম। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আহমেদ আরিফ বিল্লাহ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর, অডিট কমিটির চেয়ারম্যান এ টি এম জহিরুল আলম, পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম খান, শরিফ জহির, আবদুল গাফফার চৌধুরী, মো. তানভীর খান, সুলতানা রিজিয়া বেগম ও নুরুল ইসলাম চৌধুরী। এ ছাড়া অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ব্যাংকের ১৫৮টি শাখার ব্যবস্থাপকেরা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।