ইউসিবির ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বার্ষিক ব্যবসা সম্মেলন গত শনিবার রাজধানীর র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ হাসেম। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শরিফ জহির, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আবু তায়েব মুহাম্মদ জহিরুল আলমসহ ঊর্ধ্বতন নির্বাহী ও ১৪৮টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।