ইউসিবির ব্যবসায়িক পর্যলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার মিলনায়তনে সম্প্রতি বিভিন্ন শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের অগ্রগতিবিষয়ক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলামসহ মীর্জা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আব্দুল মুহাইমেন। বিজ্ঞপ্তি।