ইউসিবির ব্যবস্থাপকদের নিয়ে অর্ধবার্ষিক মতবিনিময় সভা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) শাখা ব্যবস্থাপকদের অর্ধবার্ষিক ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মির্জা মাহমুদ রফিকুর রহমান ও আবদুল মুহাইমেন সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু আবদুল্লাহ, মো. তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিলসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরা এবং ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্ধবার্ষিক এ সভায় উপস্থিত ছিলেন। ইউসিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মতবিনিময় সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক পরিষেবার উন্নয়ন এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড গ্রাহক পরিষেবা ও উদ্যোক্তাবান্ধব একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।