ইউসিবির ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ২০১৩ অর্থবছরের শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
কক্সবাজারের একটি হোটেলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
সভায় ব্যাংকের চেয়ারম্যান এম এ হাশেম সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান শরিফ জহির, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান লে. জে. (অব.) আবু তায়েব মুহাম্মদ জহিরুল আলম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক শওকত আজিজ রাসেল, জাহাঙ্গীর আলম খান, ইউনুস আহমেদ, এম এ কালাম, তানভির খান, আসিফুজ্জামান চৌধুরী, সুলতানা রাজিয়া বেগম, সাব্বির আহমেদ ও আহমেদ আরিফ বিল্লাহ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলী, অতিরিক্ত এমডি এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আবদুল মুহাইমেন; উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু আবদুল্লাহ, তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।