ইউসিবির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মামুন-উর রশিদ, মির্জা মাহমুদ রফিকুর রহমান ও মো. শাহেদ জালাল চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা শহরের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।এম শাহজাহান ভূঁইয়া ইউসিবির পরিচালনা পর্ষদের সদস্যদের দূরদৃষ্টি, নিরন্তর সহযোগিতা ও ইউসিবির পরিবারের সব সদস্যের নিরলস পরিশ্রমের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া তিনি ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নীতিনির্ধারককে অশেষ ধন্যবাদ জানান। উল্লেখ্য, বর্তমানে ইউসিবি সারা দেশে ছড়িয়ে থাকা ১০৯টি শাখার মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। এ ছাড়া বিশ্বের ১০২টি দেশের ৩২৯টি প্রতিষ্ঠানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাচ্ছে এই ব্যাংক। বর্তমানে ইউসিবির দেওয়া মোট ঋণের পরিমাণ প্রায় ১০ হাজার ২০০ কোটি টাকা এবং গ্রাহকদের কাছ থেকে নেওয়া আমানতের পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ কোটি টাকা। বিজ্ঞপ্তি।