ইউসিবির ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার একটি হোটেলে সম্প্রতি ‘কাস্টমার নাইট’ বা ‘গ্রাহকসন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান এম এ হাশেম, ভাইস চেয়ারম্যান শরিফ জহির, নির্বাহী কমিটির চেয়ারম্যান সাংসদ সাইফুজ্জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং পরিচালকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউসিবি রপ্তানিকারক গ্রাহক, করপোরেট গ্রাহক ও আমানতকারীদের সোনার মেডেল বা পদক ও স্মারক প্রদান করে।
এম এ হাশেম বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আজ থেকে তিন দশক আগে ইউসিবি যাত্রা শুরু করে এবং আগামী দিনেও একইভাবে সেবা দিয়ে যাবে।
মুহাম্মদ আলী ইউসিবির ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউসিবি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। বিজ্ঞপ্তি।