ইউসিবির ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকসন্ধ্যা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার একটি হোটেলে সম্প্রতি ‘কাস্টমার নাইট’ বা ‘গ্রাহকসন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান এম এ হাশেম, ভাইস চেয়ারম্যান শরিফ জহির, নির্বাহী কমিটির চেয়ারম্যান সাংসদ সাইফুজ্জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং পরিচালকেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ইউসিবি রপ্তানিকারক গ্রাহক, করপোরেট গ্রাহক ও আমানতকারীদের সোনার মেডেল বা পদক ও স্মারক প্রদান করে।এম এ হাশেম বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আজ থেকে তিন দশক আগে ইউসিবি যাত্রা শুরু করে এবং আগামী দিনেও একইভাবে সেবা দিয়ে যাবে।মুহাম্মদ আলী ইউসিবির ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানান।উল্লেখ্য, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউসিবি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। বিজ্ঞপ্তি।