ইউসিবির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি জানায়, অনুমোদন দেওয়া বন্ডের মেয়াদ হবে ইস্যু তারিখ থেকে ৭ বছর। বন্ডটির নাম হবে ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড’।
বিএসইসি আরও জানায়, বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভারটেবল, অতালিকাভুক্ত, অনিরাপদ, সম্পূর্ণ অবসায়নযোগ্য ও ফ্লোটিং রেটেড সাব অর্ডিনেটেড বন্ড।
বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি, মিউচুয়াল ফান্ড, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদধারী ব্যক্তিরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন। বন্ডটির ইস্যু করা অর্থ দিয়ে ইউসিবিএল ব্যাসেল থ্রির শর্ত পূরণ, টায়ার টু মূলধন বাড়ানোর কাজে ব্যয় করবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা। বন্ডের ম্যান্ডেটেড লিড অ্যারাঞ্জার ও ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
ন্যাশনাল ইনস্যুরেন্সের আইপিও স্থগিত: এ দিকে আজকের সভায় বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ স্থগিত করা হয়েছে। কাল মঙ্গলবার (৩০ জুন) থেকে চাঁদা গ্রহণ শুরু হওয়ার কথা ছিল।