প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে একটি ই-লাইব্রেরি স্থাপনের জন্য সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন এ কিউ সিদ্দিকির হাতে সহায়তার টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকি হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি