ইউিসবি ও ইবাইস ইউনিভার্সিটির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. হুমায়ুন কবির। চুক্তি অনুযায়ী ইবাইস ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিউশন ফিসহ অন্যান্য কালেকশন ও পেমেন্ট ইউসিবির শাখা নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন হবে। এ সময় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও একই সঙ্গে ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি