ইএমএফ পরীক্ষিত ডাকটাইল রড তৈরি করে বিএসআরএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসআরএম এখন ইএমএফ পরীক্ষিত ডাকটাইল রড তৈরি করছে, যা নির্মাণসামগ্রী উৎপাদনের ক্ষেত্রে একটি মাইলফলক।বাড়ি, দালান বা ভবন নির্মাণে বিএসআরএম এক্সট্রিম৫০০ডব্লিউ ডাকটাইল রড সর্বোচ্চ গুণগতমান ও সর্বাধিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এ ছাড়া বিএসআরএম আন্তর্জাতিক মানের স্টিল বা ইস্পাত উৎপাদন করছে। উল্লেখ্য, ইএমএফ (ইলংগেইশন অ্যাট ম্যাকসিমাম ফোর্স) হচ্ছে স্টিল বা ইস্পাতের ডাকটিলিটি বা নমনীয়তা পরিমাপের সূচক। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) স্টিল বা ইস্পাতের মাননিয়ন্ত্রণকারী সংস্থার মান ইএন ১০০০২*-এর নির্দেশনা অনুযায়ী সব ইস্পাতপণ্যের মান নিয়ন্ত্রণের জন্য ইএমএফ পরীক্ষা বাধ্যতামূলক। বাংলাদেশেও আন্তর্জাতিক মান সনদ বিডিএস: আইএসও : ৬৯৩৫-২-২০০৯ অনুযায়ী রিইনফোর্সিং স্টিলে ইএমএফ প্রতিবেদন বাধ্যতামূলক করা হয়েছে।বিএসআরএম ৬০ বছর ধরে দেশে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইস্পাতপণ্য উৎপাদন করে আসছে। এরই ধারাবাহিকতায় পাঁচ বছর আগে বিএসআরএম রিইনফোর্সিং বার বিএসআরএম এক্সট্রিম৫০০ডব্লিউ উৎপাদন শুরু করে। বিজ্ঞপ্তি।