ইকেওয়াইসির মাধ্যমে গার্ডিয়ান লাইফে লাইফ ইনস্যুরেন্স ৫ মিনিটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জীবন বিমা শিল্পের বিক্রয় প্রক্রিয়ায় এখনো প্রথাগত এজেন্টদের আধিপত্য বেশি। কিন্তু কোভিড-১৯ জনিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জীবন বিমা ক্রয়-বিক্রয় উভয়ই আজ প্রতিবন্ধকতার মুখে। যে কারণে বিকল্প নেই ডিজিটাল ইনোভেশনের।  

বিশ্বব্যাপী ডিজিটাল ইনোভেশনে কোভিড-১৯ এক নতুন গতি সঞ্চার করেছে। ডিজিটাল বিপ্লবের সৃষ্ট নতুন এই সংযুক্ত পৃথিবীতে ক্রেতার ক্রয় অভিজ্ঞতায় বাড়তি ভ্যালু অ্যাড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পথ ধরে কাস্টমারকেন্দ্রীক লাইফ ইন্স্যুরেন্স হওয়ার নিরলস যাত্রায়, গার্ডিয়ান লাইফ ইজি লাইফ অ্যাপে নিয়ে এসেছে ইকেওয়াইসি ভিত্তিক লাইফ ইনস্যুরেন্স সলিউশন।

দেশের বিমা শিল্পের মধ্যে এই প্রথম ইকেওয়াইসি সংযোজনের ফলশ্রুতিতে, ইজি লাইফ অ্যাপ/ওয়েবসাইট ব্যবহার করে এখন লাইফ ইনস্যুরেন্স কেনা যাবে মাত্র ৫ মিনিটে! অধিকতর উন্নত ও নিরাপদ প্রক্রিয়ায় কাস্টমার অর্জনের লক্ষ্যেই গার্ডিয়ান লাইফ এই উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ায় নিজের ও নমিনির ন্যাশনাল আইডি কার্ডের উভয় দিকের ছবি তুলে এবং নিজের ফেস ভেরিফিকেশনের (ইলেকশন কমিশনের ডেটাবেইস সঙ্গে ক্রস চেকিং এবং ভেরিফিকেশন) মাধ্যমে একজন কাস্টমার পুরো লাইফ ইনস্যুরেন্স জার্নি মাত্র ৫ মিনিটেই সম্পন্ন করতে সক্ষম হবেন। এই ইকেওয়াইসি সলিউশন কাস্টমার এক্সপেরিয়েন্সকে করে তুলবে অধিকতর উন্নত।

গতকাল (২৬ আগস্ট) ইকেওয়াইসির ডিজিটাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের স্পনসর ও পৃষ্ঠপোষক তপন চৌধুরী, সৈয়দ নাসিম মঞ্জুর, সামির আহমদ এবং সৈয়দ আফজাল হাসান উদ্দিন। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আখতার হাসান উদ্দিন এবং ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস। অনুষ্ঠান সঞ্চালনা করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। ইকেওয়াইসি কাস্টমার জার্নি সম্পর্কে আলোকপাত করেন গার্ডিয়ান লাইফের চিফ অপারেটিং অফিসার, শামীম আহমেদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গার্ডিয়ান লাইফের ইকেওয়াইসি সলিউশন একটি আকর্ষণীয় ওভিসি’র (অনলাইন ভিডিও কমার্শিয়াল) মাধ্যমে লঞ্চ করা হয়েছে যেখানে কাস্টমার জার্নিটি সুস্পষ্টভাবে দৃশ্যায়িত হয়েছে। ওভিসিটি দেখতে ক্লিক করুন এখানে।