ইকোনমিস্ট ফোরাম ও ডিসিসিআই চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের মধ্যে গত শনিবার একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী উভয় সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নীতিনির্ধারণে পরামর্শ দেবে। ঢাকা চেম্বারের সভাপতি এম শাহজাহান খান এবং গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি এনায়েত করিম নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তি