প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক লিমিটেড টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় এবারও ‘প্রাথমিক চিকিৎসা ও চক্ষু সেবাকেন্দ্র’ চালু করেছে। শুক্রবার সকালে কেন্দ্রটি উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। এ কার্যক্রম ইজতেমা চলাকালীন ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সেবাকেন্দ্র থেকে ইজতেমা চলাকালীন অসুস্থ মুসল্লিদের বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে। বিনা মূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার পাশাপাশি জরুরি ওষুধ বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি