ইজমির আন্তর্জাতিক মেলায় অংশ নিতে শিল্পমন্ত্রী তুরস্কে
তুরস্কের ইজমির প্রদেশে অনুিষ্ঠত ‘৮০তম ইজমির আন্তর্জাতিক মেলায়’ শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার ইজমিরে এ মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক ও মো. মেরাজ উদ্দিন মোল্লা। তুরস্কের শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল এ মেলায় অংশ নিচ্ছে।উল্লেখ্য, ইজমির আন্তর্জাতিক মেলা তুরস্কের সবচেয়ে প্রাচীন শিল্পমেলা হিসেবে পরিচিত। ১৯৪৭ সাল থেকে ইজমির নগরের কুলটারপার্কে আন্তর্জাতিক পরিসরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় প্রতিবছর লাখ লাখ লোকের সমাগম হয়ে থাকে। এই মেলাকে তুরস্কের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।