ইজাব গ্রুপের দুটি প্রতিষ্ঠান ও এক্সপ্রেশনসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বনানীর এক হোটেলে ইজাব গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান নর্দার্ন এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড (নাইকল) ও রাবেয়া ফ্লাওয়ার মিলস লিমিটেড এবং বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনস লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইজাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, পরিচালক ইশরাক রায়হান আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা এম তৌফিকুর রহমান এবং এক্সপ্রেশনসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদার, পরিচালক সৈয়দ আপন আহসান, পরিচালক ও হেড অব ক্রিয়েটিভ ত্রপা মজুমদার, ক্রিয়েটিভ ডিরেক্টর প্রদীপ চক্রবর্তী, মাহবুবুল কবীর মুরাদ প্রমুখ। চুক্তির অধীনে কিডো ও রাবেয়া ব্র্যান্ডের পণ্যের কমিউনিকেশনের দায়িত্ব পালন করবে এক্সপ্রেশনস লিমিটেড। বিজ্ঞপ্তি