ইজাব গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজাব গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গ্রুপের নতুন পণ্যের মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজাব গ্রুপের চেয়ারপারসন নাহার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, সব পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনতা ব্যাংকের ডিএমডি গোলাম সারোয়ারসহ বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি ও গ্রুপের পরিবেশকেরা উপস্থিত ছিলেন।এদিন ইজাব গ্রুপের কয়েকটি পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। পণ্যগুলো হচ্ছে: চার ধরনের ‘কিডো ক্যান্ডি ড্রপস (সাওয়ার ম্যাঙ্গো, ক্যারামেল, মিল্ক ও হজম); দুই ধরনের ‘ঝাঁঝ’ চানাচুর (ঝাল ও নরমাল); তিন পরিমাপে বোতলজাত ‘ঝাঁঝ’ সরিষার তেল (১০০ মিলি, ২৫০ মিলি ও ৫০০ মিলি)। বিজ্ঞপ্তি।