ইটিআইএন নেওয়ার সময় তিন মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে ইলেট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ইটিআইএন) নেওয়ার সময় তিন মাস বাড়ল। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সময় বাড়ানোর ঘোষণা দেয়।
এর আগে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সব পুরোনো টিআইএনধারীদের ইটিআইএন নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু ইটিআইএন নিতে পদ্ধতিগত জটিলতা দেখা দেয়। এ ছাড়া ইটিআইএন নেওয়ার প্রবণতাও কম থাকায় সময় বাড়ানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
সময় বাড়ানোর আদেশে বলা হয়েছে, করদাতাদের দ্রুত ও উন্নততর সেবা প্রদানের উদ্দেশ্যে ১০ (দশ) ডিজিটের টিআইএন পরিবর্তন করে ইটিআইএন পদ্ধতির মাধ্যমে অনলাইনে নতুন ১২ সংখ্যা নিতে হবে। বর্তমানে পুরোনো টিআইএনের সংখ্যা ১০।
ইটিআইএন নিতে গিয়ে জটিলতা এখনো কাটেনি। অনেকে ভুল করছেন। আবার অনেকে নিজে ইটিআইএন নিতে পারছেন না।
ফলে অর্থের বিনিময়ে ইটিআইএন করে দেওয়ার মৌসুমি ব্যবসা খুলে বসেছেন পাড়া-মহল্লার দোকানিরা। অবশ্য বিভিন্ন কর কার্যালয়ে টিআইএনধারীদের ইটিআইএন খুলতে সহায়তা দেওয়া হচ্ছে।