ইটিপি নির্মাণে ব্যবহূত যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী শিল্প-কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণে উদ্যোক্তাদের উৎসাহিত করতে এটি নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক তুলে নেওয়া হয়েছে।প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সুবিধার ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করা হয়।প্রস্তাবিত বাজেটে বলা হয়, পরিবেশ দূষণ রোধে শিল্প-কারখানায় ইটিপি স্থাপনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে চলতি অর্থবছরে বেশকিছু প্রণোদনা দেওয়া হয়েছে। একই কারণে আগামী অর্থবছরে রপ্তানিমুখী শিল্পের জন্য ইটিপি নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চলতি অর্থবছরে এসব যন্ত্রপাতির ওপর এক শতাংশ শুল্ক বিদ্যমান রয়েছে।প্রসঙ্গত, শিল্প-কারখানায় ইটিপি স্থাপনে উৎসাহিত করতে বর্তমানে এর ওপর মাত্র তিন শতাংশ শুল্ক আরোপ রয়েছে। রপ্তানিমুখী শিল্পের জন্য এই শুল্ক মাত্র এক শতাংশ। আর ইটিপি পরিচালনায় যেসব রাসায়নিক আমদানি করতে হয় তার ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক চলতি অর্থবছরে মওকুফ করা হয়।