ইডকল ও বিটপীর মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) নিজেদের প্রচার কার্যক্রম পরিচালনার জন্য বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বিটপীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি রাজধানীর পান্থপথে ইডকলের করপোরেট অফিসে এ উপলক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডকলের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও মাহমুদ মালিক, ডেপুটি সিইও এস এম ফরমানুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও হেড অব অপারেশন এস এম মনিরুল ইসলাম, ডিরেক্টর (ইনভেস্টমেন্ট) ও হেড অব অ্যাডভাইজরি নাজমুল হক, হেড অব রিনিউয়েবল এনার্জি মো. এনামুল করিম পাভেল। বিটপীর পক্ষ থেকে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সারা আলী ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কনিষ্ক চক্রবর্তী। বিজ্ঞপ্তি।