ইডকলের আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৫-এর প্রথম পুরস্কার পেয়েছে। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিকের কাছে এ পুরস্কার হস্তান্তর করেন। বার্ষিক আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশে স্বচ্ছতা, জবাবদিহি, করপোরেট সুশাসন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা পালন এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ইডকলকে সেরা করপোরেট প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি