ইডিইউতে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডিইউতে কর্মরত অফিস স্টাফ ও সিকিউরিটি গার্ডদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। ছবি: সংগৃহীত
ইডিইউতে কর্মরত অফিস স্টাফ ও সিকিউরিটি গার্ডদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। ছবি: সংগৃহীত

সহমর্মিতা নেতৃত্বের প্রধানতম শর্ত। মানুষের দুঃখ-কষ্ট যাকে ছোঁয় না, তাঁর পক্ষে সমাজের উপকারে আসা সম্ভব হয় না। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার পাশাপাশি সামাজিক-প্রাতিষ্ঠানিক নেতৃত্ব গড়ে তোলার কাজ চলছে। এর মূল ভিত্তিই হলো সহানুভূতি ও নৈতিকতা।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ইডিইউতে কর্মরত অফিস স্টাফ ও সিকিউরিটি গার্ডদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইডিইউর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, সিনিয়র সহকারী রেজিস্ট্রার ফারহানা আহমদ সিগমা, সহকারী রেজিস্ট্রার হাসানুল বান্না, আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক মোফাজ্জল উদ্দিন, হিসাবরক্ষণ বিভাগের সহকারী ম্যানেজার রাকিব মোহাম্মদ ওমর গণি, জোনাইদ হোসেন, তাজুল ইসলাম প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।