ইডেন কলেজে শিওরক্যাশের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইডেন মহিলা কলেজের ছাত্রীরা এখন থেকে হোস্টেলে বা ঘরে বসেই বিসিবি শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁদের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হুসনে আরা গত সোমবার মুঠোফোনভিত্তিক এই সেবার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাদেক মো. সোহেল এবং শিওরক্যাশের সিইও ড. শাহাদাত খান।
বিজ্ঞপ্তি