ইতালির জিডিপি টানা আট প্রান্তিক কমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্দার মধ্যেই নিমজ্জিত হয়ে আছে ইতালি। ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) দশমিক ২ শতাংশ হারে কমেছে। এর ফলে টানা আট প্রান্তিক ধরে ইতালির অর্থনীতি সংকুচিত হলো। পর পর দুই প্রান্তিক কোনো দেশের জিডিপি কমে গেলে তা মন্দায় পতিত হয়। সে হিসাবে ইতালি গভীর মন্দায় আক্রান্ত হয়ে আছে।বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপি দশমিক ৬ শতাংশ হারে সংকুচিত হয়েছিল।তবে দেশটির শ্রমমন্ত্রী এনরিকো গিয়োভান্নিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে জিডিপি অন্তত ইতিবাচক ধারায় ফিরে আসবে আর বছর শেষে আমরা মন্দা থেকে বেরিয়ে আসতে পারব।’ সূত্র: এএফপি।