ইতিবাচক প্রবণতা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ৩২ পয়েন্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৪৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টির দাম বেড়েছে, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬২ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। আজ এ প্রতিষ্ঠানের ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, ফ্যামিলিটেক্স, এবি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, গ্রামীণফোন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক বেড়েছে ৮৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৪২ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৭টির দাম বেড়েছে, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।