ইতিবাচক প্রবণতা ঢাকা স্টক এক্সচেঞ্জে
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫১৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৪টির দাম বেড়েছে, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলিটেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসি, বিএসসিসিএল, অ্যামারেল্ড অয়েল প্রভৃতি।