ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারে
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৩৬৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
তবে গতকাল ডিএসইতে সূচক কমেছিল ৬ পয়েন্ট।
ডিএসইতে আজ ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭১ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এই প্রতিষ্ঠানের ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, এসিআই, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, সাউথইস্ট ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি লেনদেনের শীর্ষে ছিল।
সিএসইতে সূচক বেড়েছে ১৮5৫ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫২৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টির দাম বেড়েছে। কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।