প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন গভর্নমেন্ট পারফরম্যান্স ২০১৫ (এডিএইপি)-এর চতুর্থ আসরে কাঙ্ক্ষিত চারটি পুরস্কার জয় করেছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। সম্প্রতি আবুধাবির যুবরাজ, সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ও দেশটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে বর্ণিল এক অনুষ্ঠানে ওই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আবুধাবির নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান জায়েদ আল নাহিয়ান এবং ইতিহাদ এয়ারওয়েজ বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র ম্যানেজমেন্ট সদস্য হামাদ আল শামসী। বিজ্ঞপ্তি।